শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

ফের কর্মবিরতির ঘোষণা ইবি শিক্ষক সমিতির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি : সুখবর

অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ফের তিনদিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। সোমবার (২৪শে জুন) ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাদের অপর দাবিগুলো হলো- প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।

এদিকে কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন এক ঘন্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষণা অনুযায়ী তারা এ কর্মসূচি পালন করবেন। ঈদুল আযহার ছুটির আগেও একই দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও কর্মবিরতি করেন শিক্ষকরা। 

আরো পড়ুন : সব কিন্ডারগার্টেন নিবন্ধনের আওতায় আনা হবে

প্রজ্ঞাপন সূত্রে, অর্থ মন্ত্রনালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, অষ্টম জাতীয় বেতনস্কেল সংশোধনের দাবিতে আন্দোলনকালে প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ২৫, ২৬, ও ২৭ তারিখে অর্ধদিবস কর্মবিরতি এবং প্রতিদিন এক ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উক্ত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে। প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। 

এ বিষয়ে ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আগামী ৩০শে জুলাই আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করবো। পরীক্ষাসমূহ এর আওতার বাইরে থাকবে। এতেও দাবি না মানা হলে আমরা পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি করবো৷ ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম আমরা বর্জন করবো।

আবির/ এস/ আই.কে.জে/

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250