শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

সব কিন্ডারগার্টেন নিবন্ধনের আওতায় আনা হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে দেশের সব কিন্ডারগার্টেন (কেজি) স্কুলকে বিধিমালা অনুযায়ী নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

মঙ্গলবার (২৫শে জুন) ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুস সালাম এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, আমরা একটা টার্গেট নিয়ে কাজ করছি। বার্ষিক প্রাথমিক জরিপে দেখেছি নার্সারি, কিন্ডারগার্টেন বা বেসরকারি পর্যায়ে স্কুলের সংখ্যা একটু কমে গিয়েছিল। এ বছর ৮০০-এর মতো আরো বেড়েছে, সব মিলিয়ে এখন ৪৪ হাজারের কাছাকাছি আছে।

আরো পড়ুন: বুধবার গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপে ভর্তি শুরু

সচিব বলেন, বিধিমালা জারির পরে মাঠ পর্যায়ে যে কাজ করছে, সেই অনুযায়ী ইতোমধ্যে ২০ শতাংশ বেসরকারি পর্যায়ের স্কুল (কিন্ডারগার্টেন) অ্যাকাডেমিক স্বীকৃতি বা নিবন্ধনের আওতায় চলে এসেছে। আমরা আশাবাদী আগামী এক বছরের মধ্যে সকল বেসরকারি প্রাথমিক পর্যায়ের স্কুলগুলোকে অ্যাকাডেমিক স্বীকৃতি এবং নিবন্ধনের আওতা চলে আসবে।

ফরিদ আহাম্মদ বলেন, মাত্র দুই তিন মাস আগেও এটা ছিল ৮-৯ শতাংশ। এখন ২০ শতাংশ নিবন্ধন বা অ্যাকাডেমিক স্বীকৃতির আওতায় চলে এসেছে। আবেদন করার ৩০ দিনের মধ্যে স্কুলগুলো সিদ্ধান্ত পাবে। নিবন্ধন হলেও সিদ্ধান্ত পাবে, না হলেও কেন হলো না সেই সিদ্ধান্ত পাবে।

এসি/ আই.কে.জে/

নিবন্ধন কিন্ডারগার্টেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250