বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

বিএনপির চায়ের দাওয়াতে সিপিবি-বাসদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। আজ রোববার (২০শে এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় এ বৈঠক শুরু হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বৈঠকে অংশ নেন বলে জানান শায়রুল কবির খান।

বৈঠক প্রসঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমাদের আজকে অনানুষ্ঠানিক একটা বৈঠক ছিল। চায়ের দাওয়াতে আমরা গিয়েছিলাম। যেহেতু আমাদের একটা জোট আছে, তাই কারও সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হলে আমরা জোটে আলোচনা করেই করব।’

বৈঠকে শুধু সিপিবি ও বাসদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সিপিবির পক্ষে দলটির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন। 

অন্যদিকে বাসদের পক্ষে দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিপিবিসহ বামধারার দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি।

এইচ.এস/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250