রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

নেতানিয়াহু সম্পর্কে যে মন্তব্য করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এএফপি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ইরানে চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণহত্যার দিক থেকে অ্যাডলফ হিটলারকেও ছাড়িয়ে গেছেন। খবর আল জাজিরার।

পার্লামেন্টে নিজ দল একে পার্টির সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ ছবি ও ভিডিওগুলোও গাজার চিত্রের পাশে ম্লান হয়ে যায়। গণহত্যার অপরাধে নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন।’

এরদোয়ান জানান, গাজা, ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনসহ বিভিন্ন জায়গায় চলমান অমানবিক আগ্রাসন বন্ধে যা কিছু করা সম্ভব, তা করছে তুরস্ক। পাশাপাশি যে কোনো নেতিবাচক পরিস্থিতি ও বিপর্যয়ের জন্য প্রস্তুত রয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডেন সাআর এরদোয়ানের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘তথাকথিত এ সুলতান আবারও উসকানিমূলক বক্তব্য দিয়ে ইসরায়েল ও প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করছেন।’

ইসরায়েল দাবি করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে বলেই তারা হামলা চালাচ্ছে। তবে ইরান জোর দিয়ে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250