মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

বিশ্বের দীর্ঘতম সাইকেল বানিয়ে গিনেস বুকে ৮ প্রকৌশলী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরির রেকর্ড এতদিন দখলে ছিল অস্ট্রেলিয়ার বার্নি রায়ানের। ২০২০ সালে ৮ ইঞ্চি চওড়া ১৫৫ ফুট দীর্ঘ সাইকেল বানিয়ে গিনেস বুকে নাম লেখান তিনি। এবার ৭ জন প্রকৌশলীকে সঙ্গে করে রায়ানের সেই রেকর্ড ভেঙে দিলেন নেদারল্যান্ডসের ইভান শাল্ক। তার নতুন এই বাইসাইকেলটি ১৮০ ফুট লম্বা, ১১ ইঞ্চি চওড়া।

৩৯ বছরের ইভান শাল্ক হৃদয়ের অন্তঃপুরে লালন করছিলেন ব্যতিক্রমী ইচ্ছে। শৈশব থেকেই গিনেস বুকে নাম তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। এর ফলে জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের।

আরো পড়ুন : একমাত্র ঈশ্বর আদেশ দিলে বাইডেন পদত্যাগ করবেন!

২০১৮ সালে দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেন ইভান-সহ আট ইঞ্জিনিয়ার। তবে চাইলেই এই সাইকেল নিয়ে পথেঘাটে নামা যাবে না। বাধা হয়ে দাঁড়াবে সাইকেলটির বিরাট দৈর্ঘ্য।

চাকা আবিষ্কারের অন্যতম সেরা প্রাপ্তি হলো বাইসাইকেল। দূষণে জর্জর পৃথিবীতে এর চেয়ে উপকারী যান আর হয় না। ইতোমধ্যে নেটিজেনদের মন জয় করেছে ইভানের সাইকেল।

আজব ‘সৃষ্টি’ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই বিষয়ে ইভান বলেন, অন্যরা যখন আড্ডা দিয়ে সময় নষ্ট করে, আমরা তখন সৃষ্টিশীল কাজে মগ্ন থাকি।

এস/ আই.কে.জে/


সাইকেল প্রকৌশলী গিনেস বুক অব ওয়ার্ল্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250