শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান

জায়েদ খানের বউ হচ্ছেন সায়ন্তিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

তৃণমূলের রাজনীতি করলেও এবার লোকসভা ভোটের টিকিট মেলেনি কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার। এদিকে সিনেমার পর রাজনীতিতেও পায়ের তলায় মাটি শক্ত না হওয়ায় গুঞ্জন উঠে এবার বিয়েটা সারছেন তিনি। 

বেশ কিছুদিন আগে বাংলাদেশে জায়েদ খানের নায়িকা হয়ে একটি সিনেমা করতে এসেছিলেন সায়ন্তিকা। সে সময় জায়েদের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়ায়। কক্সবাজারে শুটিংয়ের ফাঁকে তাদরে একান্তে সময় কাটানোর খবরও আসে। 

বাংলাদেশের বউ হচ্ছেন কি না এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’

আরো পড়ুন: এবার ‘আইটেম গার্ল’ হয়ে কোমর দোলালেন শ্রীলেখা

সায়ন্তিকা আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই। ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’ এর আগে বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সিনেমার শুটিং না করেই পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি। যা নিয়ে ভারত-বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসি/ আই. কে. জে/ 



জায়েদ খান সায়ন্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250