সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

সচিবালয়কে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একশ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে সচিবালয়কে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত ঘোষণার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ, বন, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ- এ চার ক্ষেত্রে না পদক্ষেপ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মন্ত্রী বলেন, ‘সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক) ফ্রি ঘোষণার উদ্যোগ গ্রহণের নির্দেশনা জারি করা হবে।’

আরো পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম বাড়াবে ইউএনডিপি

দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিকল্পনা তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ফারহিনা আহমেদ বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং কৃষিজমি রক্ষার্থে সরকারি নির্মাণে ১০০ শতাংশ ব্লক ব্যবহারে সংশোধিত রোডম্যাপ অনুমোদন। বায়ুদূষণের প্রতিটি উৎস থেকে সৃষ্ট দূষণ মোকাবিলায় ন্যূনতম একটি করে কার্যক্রম গ্রহণ। বায়ুদূষণ রোধে দেশব্যাপী ন্যূনতম ৫০০ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ হালনাগাদক করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এইচআ/ আই.কে.জে/


পরিবেশমন্ত্রী সচিবালয় প্লাস্টিক মুক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250