মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ কার গান প্রামাণ্যচিত্রে উঠল প্রশ্ন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাউল কবি রশিদ উদ্দিনের গান লুটের কাহিনী নিয়ে এক শেকড়সন্ধানী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, পর্যটক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ অথবা ‘শুয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি'র মতো আরো অনেক জনপ্রিয় গান লুট হয়ে গেছে বাউল রশিদ উদ্দিনের। এই বাউলকে তার গানের অধিকার ফিরিয়ে দিতেই তার এ প্রামাণ্যচিত্র, এমনটিই বলেছেন নির্মাতা শাকুর মজিদ।

গত শুক্রবার ১৬ই জানুয়ারি সন্ধ্যায় ‘ভাটিবাংলার অধিরাজ’ নামে এ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয় বনানীর ভিউ ফাইন্ডার কার্যালয়ে।

ভাটিবাংলার লোকসংগীতের এক বিস্মৃতপ্রায় সাধক বাউল কবি রশিদ উদ্দিন। ১৮৮৯ সালের ২১শে জানুয়ারি নেত্রকোনার বাহিরচাপড়া গ্রামে জন্ম নেওয়া এই সাধক ছিলেন ভাটিবাংলার বহু কিংবদন্তি বাউলের ওস্তাদ। শাহ আব্দুল করিম, উকিল মুন্সী, জালাল খাঁ-এমন অনেক বিখ্যাত শিল্পী ছিলেন তার প্রত্যক্ষ শিষ্য।

২০২৫ সালের ১১ই নভেম্বর বাহিরচাপড়া গ্রামে বাউল রশিদ উদ্দিনের বাড়িতে গিয়ে তার হাতে লেখা পুরনো পাণ্ডুলিপি দেখার সুযোগ হয় নির্মাতা শাকুর মজিদের।

সে সময় উত্তরাধিকারীরা জানান, রশিদ উদ্দিনের বহু গান বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি নিয়ে গিয়ে নাম বদলে নিজেদের নামে প্রচার করেছেন। ফলে বহু জনপ্রিয় লোকগানের প্রকৃত রচয়িতা আজও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে। এই ঐতিহাসিক অবিচারের অনুসন্ধানেই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ভাটিবাংলার অধিরাজ: বাউল কবি রশিদ উদ্দিনের অধিকারহীনতার সন্ধানে।’

প্রামাণ্যচিত্রটি রশিদ উদ্দিনের জীবন, সাধনা, শিষ্য-পরম্পরা, হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি, গান বিকৃতি, ভ্রান্ত ক্রেডিট এবং উত্তরাধিকারীদের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে তথ্যভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে।

আগামী ২১শে জানুয়ারি ২০২৬, তার ১৩৭তম জন্মবার্ষিকীর প্রাক্কালে প্রামাণ্যচিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়। 

এই প্রামাণ্যচিত্র শুধু একজন সাধকের জীবনকথা নয়, এটি বাংলার লোকসংস্কৃতিতে স্রষ্টার অধিকার, স্মৃতি ও ন্যায্য স্বীকৃতির প্রশ্ন তুলে ধরে। নির্মাতা শাকুর মজিদ বলেন, ‘যার গানে গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের ভাবজগৎ, সেই মানুষটি আজ ইতিহাসের আড়ালে। তাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই এই প্রাণ্যচিত্রের মূল উদ্দেশ্য।’

উদ্বোধনী প্রদর্শনীতে সাংবাদিক, সংস্কৃতিকর্মী, গবেষকসহ সবার উপস্থিতি এই উদ্যোগকে আরও অর্থবহ করবে বলে আয়োজকদের বিশ্বাস।

সাংবাদিক লেখক সৈয়দ ইশতিয়াক রেজা, সাংবাদিক ও শিক্ষক আহমেদ আবিদ রুমী, প্রকৌশলী ড. শাহাদাত খান, বিটিভির কর্মকর্তা  নাজিম উদ্দিন আহমেদ, সাংবাদিক দুলাল খান, আহমেদ তেপান্তর, এম এস রানা, মোস্তফা মতিহার, মাকসুদুল হক ইমু, রিয়াল তন্ময়সহ বেশ কয়েকজন প্রথম প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। আয়োজনটি উপস্থাপনা করেন কবি ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন।

জে.এস/

প্রামাণ্যচিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান

🕒 প্রকাশ: ০২:৩৬ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’

🕒 প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি?

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250