বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

গায়ে হলুদের অনুষ্ঠানে কনেকে প্রেমিকের চুমু, অতঃপর গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে কনেকে উপস্থিত অতিথির সামনে চুমু দেওয়ায় প্রেমিককে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন স্থানীয়রা। এতে দরিদ্র পরিবারের তরুণীর বিয়ে ভেঙ্গে গেছে।

এ ঘটনায় কনের মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ প্রেমিককে বরিশাল জেল হাজতে প্রেরণ করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের তরুণীর সঙ্গে স্কুলে পড়াশুনার সময় থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা সাতলা গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে জিহাদ হাওলাদারের। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরে প্রেমিক জিহাদ হাওলাদার অন্যত্র বিয়ে করেন।

এদিকে প্রেমিকার সঙ্গে সাতলা গ্রামের শহিদ হাওলাদারের ছেলে সাইফুদ্দিন হাওলাদারের বিয়ের কথাবার্তা ঠিক হয়। সেই অনুযায়ী গত ২৩শে ফেব্রুয়ারি রাতে কনে হাবিবা আক্তারের নিজ বাড়িতে গায়ে হলুদ দিতে আসেন বর পক্ষের লোকজন। কনের গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে কনের পূর্বের প্রেমিক জিহাদ হাওলাদার ওই বাড়িতে এসে উপস্থিত লোকজন সামনে বসে প্রেমিকাকে চুমু দেয়। এ ঘটনা স্থানীয়রা দেখে ক্ষুব্ধ হয়ে প্রেমিক জিহাদকে ধরে গণধোলাই দিয়ে ওই রাতেই আগৈলঝাড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এ ঘটনার পরে বর সাইফুদ্দিনের পিতা শহিদ হাওলাদার পূত্রবধূ হিসেবে দরিদ্র তরুণীকে মেনে নিবে না বলে মেয়ের পরিবারকে জানিয়ে দেয়।

আরও পড়ুন: রমজানে ১ টাকা লাভে পণ্য বিক্রি করবেন শাহ আলম

এ ব্যাপারে তরুণীর মা বলেন, আমাদের জায়গা জমি নেই। আমার স্বামী একজন দরিদ্র কৃষক ছিলেন। স্বামীর মৃত্যুর পর ৯ বছর ধরে অন্যের সাহায্যে এক ছেলে দুই মেয়ে নিয়ে চারজনের সংসার কষ্টের মধ্যে চালিয়ে আসছি। মেয়ের বিয়ে ভেঙ্গে যাওয়ায় মহাবিপদে পরেছি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, গায়ে হলুদের আসরে কনেকে চুমু দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ছেলে জিহাদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। আমরা বর সাইফুদ্দিন হাওলাদারের পরিবারের সঙ্গে কথা বলে কনেকে বিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এসকে/ 

বরিশাল গায়ে হলুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250