বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ

ফাইনালে এভাবে লিভারপুল...

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওয়েম্বলিতে গতকাল রোববার (১০ই আগস্ট) রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস। শিরোপা জয়ের এত কাছাকাছি গিয়েও না জিততে পারার হতাশায় পুড়ছে লিভারপুল।

মূল ম্যাচে ৯০ মিনিটের লড়াইয়ে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ইঞ্জুরি টাইমে ৭ মিনিট পর্যন্ত খেলা হলেও কমিউনিটি শিল্ডের ফাইনালে অতিরিক্ত সময়ে খেলার কোনো নিয়ম নেই। ম্যাচ তাই সরাসরি চলে যায় টাইব্রেকারে। মোহামেদ সালাহর শট নিয়ে শুরু হয় পেনাল্টি শুটআউট। তবে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন।

গোল করতে পারেননি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হার্ভে এলিয়টও। প্যালেস গোলরক্ষক হেন্ডারসন দুটি শট প্রতিহত করেছেন। প্যালেস মিডফিল্ডার জাস্টিন ডেভেনি গোল করতেই ইতিহাস গড়ে ফেলে দলটি। পেনাল্টি শুটআউটে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে প্যালেস প্রথমবারের মতো জেতে কমিউনিটি শিল্ডের শিরোপা।

টাইব্রেকারে পেনাল্টি শুটআউটে গোল মিসে হেরে যাওয়াটা লিভারপুলের কাছে কতটা হতাশাজনক, সেটা প্রকাশ পেয়েছে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের কথায়। ম্যাচ শেষে ইএসপিএনকে লিভারপুল অধিনায়ক বলেন, ‘অনেক ভালো জিনিস ছিল। তবে অনেক জায়গা আছে, যেসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে। সে ব্যাপারে কাজ করাই আমাদের এখন পরিকল্পনা। আপনি এই ম্যাচটা জিততে চাইবেন। এটা একটা ফাইনাল। এই ট্রফির জন্য আমরা খেলছি। হেরে যাওয়াটা অবশ্যই হতাশাজনক।’

কমিউনিটি শিল্ডে রানার্সআপ লিভারপুলকে শিগগিরই নামতে হবে মাঠে। অ্যানফিল্ডে শুক্রবার রাতে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিভারপুলের ২০২৫-২৬ মৌসুমের পথচলা। ফাইনালে হার ভুলে এখন ভবিষ্যতে কীভাবে ভালো করা যায়, সেদিকে মনোযোগ এখন অলরেডদের।

লিভারপুল অধিনায়ক বলেন, ‘আজ (গত রাতে) যে হারলাম, সেটা ভালো কিছু না। তবে ম্যাচ ধরে ধরে আমাদের এগোতে হবে। আমাদের এমন মানসিকতাই সব সময় থাকবে। মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। সেভাবে আমাদের গুণমান প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে।’

ক্রিস্টাল প্যালেস-লিভারপুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250