মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

চিয়া সিড খাওয়ার ৭ সম্ভাব্য ঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিয়া সিডকে আমরা অনেক সময় ‘সুপারফুড’ হিসেবে দেখি। তবে এর কিছু ক্ষতিকর দিকও আছে। নিয়মিত বা বেশি পরিমাণে চিয়া সিড খেলে আপনি কিছু সম্ভাব্য ক্ষতির মুখে পড়তে পারেন। খবর ভেরি ওয়েল হেলথের।

অ্যালার্জি

যদিও খুব কম দেখা যায়, তবু কারও কারও ক্ষেত্রে চিয়া সিড খেলে অ্যালার্জি হতে পারে। এর মধ্যে মাথা ঘোরা, চুলকানি, ত্বকে ফুসকুড়ি, মুখ ফুলে যাওয়া বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিতে পারে।

শ্বাসরোধ

শুকনো চিয়া সিড পানির সংস্পর্শে এসে নিজের ওজনের প্রায় ২৭ গুণ পর্যন্ত ফুলে যায়। তাই সরাসরি শুকনো দানাগুলো খেয়ে পানি খেলে তা খাদ্যনালিতে আটকে যেতে পারে। যাদের গিলতে সমস্যা হয়, তাদের অবশ্যই ভিজিয়ে খাওয়া উচিত।

ওষুধের সঙ্গে প্রভাব

চিয়া সিডের ফাইবার ও ওমেগা-৩ কিছু ওষুধের শোষণে প্রভাব ফেলতে পারে। এগুলোর মধ্যে রয়েছে—

ডায়াবেটিসের ওষুধের সঙ্গে খেলে রক্তে শর্করার পরিমাণ অতিরিক্ত কমে যেতে পারে।

উচ্চ রক্তচাপের ওষুধের সঙ্গে খেলে প্রভাব বাড়তে বা কমতে পারে।

রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে বেশি পরিমাণে খেলে রক্ত জমাট বাঁধতে দেরি হতে পারে।

পুষ্টি শোষণে বাধা

অতিরিক্ত ফাইবার শরীরে খনিজ শোষণ কমাতে পারে। চিয়া সিডে প্রচুর ফাইবার থাকায় বেশি খেলে দস্তা, ক্যালসিয়াম ও আয়রনের শোষণ বাধাগ্রস্ত হতে পারে।

কিডনির সমস্যা

যাদের দীর্ঘমেয়াদি কিডনি রোগ আছে অথবা আগে কিডনিতে পাথর হয়েছিল, তারা বেশি পরিমাণে চিয়া সিড খেলে সমস্যা হতে পারে।

জে.এস/

স্বাস্থ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250