শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবশেষে বহুল প্রতীক্ষিত সেই ক্ষণটা এসেই গেল। পরিচয়ের ৯ বছর পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুচির এক শোরুম থেকে যে গল্পটা শুরু হয়েছিল, সেটিই এখন চূড়ান্ত পরিণতি পাওয়ার অপেক্ষায়।

শুরুটা হয়েছিল ২০১৬ সালে মাদ্রিদের এক শীতের বিকেলে। বিকেলটা তখন সন্ধ্যার দিকে গড়িয়ে পড়ছে। সাধারণ চোখে সাদামাটা একটা দিন। কিন্তু দিনের রংটা বদলে যায় যখন সানগ্লাস পরে ক্রিস্টিয়ানো রোনালদো মাদ্রিদে গুচির শো রুমে প্রবেশ করেন। কাউন্টারের পেছনে দাঁড়িয়ে ছিলেন জর্জিনা রদ্রিগেজ নামের এক তরুণী।

রোনালদোর দুনিয়াবিস্তৃত খ্যাতির সামনে জর্জিনা নিন্তান্তই এক সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু প্রেম বা ভালোবাসা মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিছুই। সেদিন চোখে চোখ পড়তেই শুরু হলো নতুন এক প্রেমের গল্প।

প্রথম দিনের দেখায় তেমন কোনো কথা না হলেও সেই মুহূর্তটা যে নতুন কিছুর জন্ম দিয়েছিল, তা বুঝতে বাকি রইল না কারোই। যাকে বলে প্রথম দেখায় প্রেম। এরপরই নানা ছুতোয় দেখা করতে শুরু করলেন তারা। স্বাভাবিকভাবেই প্রথম দিকে প্রেমের কথাটা সবার কাছ থেকে গোপন রেখেছিলেন তারা।

রোনালদো–জর্জিনাকে প্রথম একসঙ্গে প্রকাশ্যে দেখা যায় ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্টের পুরস্কার অনুষ্ঠানে। তখনই মূলত এ দুজনের প্রেমের গুঞ্জনটা বাস্তবতায় রূপ নেয়। একই বছরের নভেম্বরে জর্জিনার জীবন আলোকিত করে আলানা মার্তিনা নামের কন্যাসন্তান। সে সময় রোনালদোর অন্য সন্তানদেরও দায়িত্বও নেন জর্জিনা। ২০২২ সালে আবারও মা–বাবা হন জর্জিনা–রোনালদো। জন্ম নেয় বেলা এস্মেরলাদা নামের আরেকটি কন্যাসন্তান।

শুধু সন্তানদের লালন–পালনই নয়, তখনই থেকে রোনালদোর সুখ–দুঃখ, আনন্দ–বেদনার সঙ্গে জড়িয়ে আছে জর্জিনার নাম। রোনালদোর যেকোনো বিশেষ মুহূর্তে তার পাশে দেখা গেছে জর্জিনাকে। পাশাপাশি এ সময়ের মধ্যে জর্জিনাও ফ্যাশন ও বিনোদনজগতে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। তবে সবকিছু ঠিকমতো চললেও প্রেমটা পরিণয়ে রূপান্তরিত না হওয়ায় একটা আক্ষেপ যেন থেকেই গিয়েছিল। অবশেষে সেই আক্ষেপও মিটতে যাাচ্ছে এবার।

জে.এস/

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250