বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

ইরানে হামলা: কংগ্রেসে কৈফিয়ত দিতে হবে ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। ছবি: সংগৃহীত

আমেরিকাকে কেন ইরান-ইসরায়েল সংঘাতে জড়ানো হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এর কৈফিয়ত চেয়েছেন ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি কীভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন, এর স্পষ্ট জবাব জানতে চেয়েছেন ওই ডেমোক্র্যাট নেতা। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে শুমার বলেন, ‘আজ (শনিবার, ২১শে জুন) রাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে আমেরিকার জনগণ ও কংগ্রেসকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে ট্রাম্পকে। এ পদক্ষেপগুলো আমেরিকার নিরাপত্তার ওপর কেমন এবং কতটা প্রভাব ফেলতে পারে, তা-ও তাকে জানাতে হবে।’

এ সময় তিনি ট্রাম্পের ‘অদূরদর্শিতার’ কড়া সমালোচনা করেন। শুমার বলেন, ‘কোনো ধরনের কৌশল ছাড়া, শুধু হুমকি দিয়ে এভাবে যুদ্ধে যোগ দেওয়ার অর্থ কী?’ একতরফাভাবে কেবল প্রেসিডেন্টের সিদ্ধান্তেই দেশকে যুদ্ধে জড়ানো কতটা যৌক্তিক, সেই প্রশ্নও তোলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250