রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ *** সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল *** দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের *** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

প্রেম শেষে কি বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পান পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে ঐন্দ্রিলার সলাজ চোখ ৷ হাতে শাঁখা-পলা, মোটা সোনার বালা ৷ লাল বেনারসির সঙ্গে ডিজাইনার ব্লাউজ ৷ কপালে টিকলি ৷ নাকে নোলক ৷ টুকটুকে কনের সাজে অভিনেত্রী ৷ অন্যদিকে ময়ুরপঙ্খী ধুতি ও ঘিয়ে রঙের পাঞ্জাবিতে অঙ্কুশ ৷ সোমবার সকালে মিষ্টি ভিডিও সামনে আসতেই চমকে গিয়েছেন অনুরাগীরা ৷

১৩ বছর প্রেম পর্বের পর অবশেষে কি চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই ইঙ্গিত দিলেন টলিউডের বহু চর্চিত এই তারকা জুটি। 

কিছুদিন আগেই নতুন পথচলা শুরুর খবর দিয়েছিলেন তারা। জানিয়েছিলেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। 

এরই মধ্যে বিয়ের সাজে দেখা মিলেছে দু’জনের। ছড়িয়ে পড়েছে একাধিক ছবি। লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে দেখা গেলো ঐন্দ্রিলাকে। মিষ্টি রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের। এমনকী, কালো শাড়ি ও পাঞ্জাবিতে রিসেপশনের লুকেও হাজির ছিলেন দু’জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখেই হৈ চৈ সৃষ্টি। নেটিজেনরাও জানতে চাইছেন, তাহলে কি চুপিসারেই বিয়ে করে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

আরও পড়ুন: ঠোঁটে মরিচ ঘষে মোটা করে আলোচনায় ইনফ্লুয়েন্সার

না, বিষয়টি তেমনটা নয়। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের প্রচারেই এই লুকে হাজির হয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। 

এর আগে এক ভিডিওতে দেখা গেছে, ঐন্দ্রিলার শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে, নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ। ১৩ বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তারা, এমনটাই জানালেন। এরপরই বিয়ের সাজে হাজির হলেন দু’জন। 

এসি/কেবি

বিয়ের পিঁড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250