সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ঠোঁটে মরিচ ঘষে মোটা করে আলোচনায় ইনফ্লুয়েন্সার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

কসমেটিক সার্জারি না করে অনেকেই এখন বিভিন্ন উপায়ে টিপস বা হ্যাক কাজে লাগিয়ে ঠোঁট মোটা করছেন। ফ্যাশন ট্রেন্ডে শীর্ষে এখন পুরু, সুগঠিত ঠোঁট।

তবে এরই মধ্যে মরিচ ঘষে ঠোঁট মোটা করার প্রক্রিয়া দেখিয়ে আলোচনায় এসেছেন এক ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েনসার; যা নিয়ে রীতিমতো সৃষ্টি হয়েছে বিতর্কও!

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, ঠোঁটে প্লাম্পার হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঁচা মরিচ। সেই নারী ফ্যাশন ইনফ্লুয়েনসার হাতে একটি কাঁচা মরিচ নেন। তারপর সেটি নিজের ঠোঁটে ঘষেন। এরপর তৎক্ষণাৎ ঠোঁটে তার প্রভাব পড়তে শুরু করে, ঠোঁট ফুলে যায়। এ সময় তিনি দাবি করেন, কাঁচা মরিচ লাগালে তাৎক্ষণিকভাবে ঠোঁট আকর্ষণীয় দেখায়।

আরও পড়ুন: ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিলেও তার প্রতি কৃতজ্ঞ গায়িকা ইমন চক্রবর্তী

সেই ভিডিওটি কয়েকদিনে ২১ মিলিয়নেরও বেশি সময় দেখা হয়েছে। তবে ঠোঁট মোটাকরণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনরা সরাসরি এটিকে বিপজ্জনক বলে মনে করছেন। যদিও কয়েকজন আবার এটিকে হাস্যকর হিসাবে দেখেছেন। বিশেষজ্ঞ এবং ব্যবহারকারীরা এটিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও বলেছেন। 

এসি/ আই. কে. জে/

ইনফ্লুয়েন্সা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250