শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী

বন্ধুত্বটুকু নিয়ে আলাদা হয়ে গেলেন শুভ-অর্পিতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ টেনেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দার।

বুধবার (৩১শে জুলাই) রাতে এক বিবৃতিতে নিজের সংসার ভাঙার খবর জানিয়েছেন এই নায়ক নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে আরিফিন শুভ লিখেছেন, দেশের এমন পরিস্থিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধ করেছি। তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।

শুভ আরও লিখেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০শে জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব। অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।

ওআ/ আই.কে.জে/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250