সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বাস কন্ডাক্টর থেকে জনপ্রিয় অভিনেতা, রজনীকান্তের জীবনী এবার রুপালি পর্দায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

যার জীবনের প্রতিটি বাঁকে রয়েছে সংগ্রামের গল্প। যিনি বাস কন্ডাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও দাপিয়ে অভিনয় করে চলেছেন। তিনি জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। এবার নির্মিত হতে যাচ্ছে বরেণ্য এই শিল্পীর বায়োপিক।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন জানিয়েছে, রজনীকান্তের বায়োপিক নির্মাণের রাইটস নিয়ে নিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এ বিষয়ে তাদের মাঝে বড় একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন: যশকে বাদ দিয়ে নুসরাতের বক্ষে কার নামে ট্যাটু

শুধু অভিনেতা রজনীকান্ত নন, ব্যক্তি রজনীকান্তের অনেক বড় ভক্ত সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি বিশ্বাস করেন, বিশ্ববাসীর রজনীকান্তের জীবনী (বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার হওয়ার গল্প) দেখা প্রয়োজন। সিনেমাটি যাতে দর্শকপ্রিয় হয়, সেজন্য সাজিদ নাদিয়াদওয়ালা ব্যক্তিগতভাবে চিত্রনাট্যের বিষয়টি দেখভাল করছেন।

সূত্রটি বলেন, সিনেমার গল্পের সত্যতা নিশ্চিত করতে সাজিদ গত কয়েক মাস ধরে রজনীকান্ত ও তার পরিবারের সংস্পর্শে রয়েছেন। গল্পটি খুব শক্তিশালীভাবে উপস্থাপন করার পরিকল্পনা করেছেন। সম্পদের মালিক হওয়ার জার্নির পাশাপাশি রজনীকান্তের মানবিক দিকগুলো গল্পে ফোকাস করা হবে।

২০২৫ সালে রজনীকান্তের বায়োপিকের শুটিং শুরুর পরিকল্পনা করেছেন। চিত্রনাট্যের কাজ শেষ হলে অভিনয়শিল্পী নির্বাচনের কাজে হাত দেবেন বলেও সূত্রটি জানিয়েছে। তবে এটিকে পরিচালনা করবেন তা জানা যায়নি।

এসি/ আই.কে.জে/ 


রজনীকান্ত বাস কন্ডাক্টর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250