বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযানের খবরে দোকান বন্ধ করে পালালেন ডিম ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ডিম ও ব্রয়লার মুরগির বাজারদর নিয়ন্ত্রণে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে আগেই সটকে পড়েন ব্যবসায়ীরা।

বুধবার (৯ই অক্টোবর) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজধানীর কাপ্তান বাজারে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত বাজার মনিটরিংয়ের টাস্কফোর্স এ অভিযান চালায়। এ সময় খুচরা দোকানদারদের অনেকে ডিম লুকিয়ে ফেলেন। তাদের কাছে ডিম নেই বলে দাবি করেন।  

তবে ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে কেজি প্রতি বেশি মূল্যে মুরগি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রুহুল ট্রেডার্সকে পাঁচ হাজার ও কাওসার ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক গণমাধ্যমকে বলেন, কাপ্তান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে প্রত্যেক ব্যবসায়ীকে বেশি মূল্যে বিক্রি না করা ও মূল্য তালিকা সংরক্ষণ করার জন্যে মিটিং ডেকে সবাইকে সচেতন করার লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়। 

পাশাপাশি একটি নির্দিষ্ট স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর গুরুত্বপূর্ণ ধারা সম্বলিত সাইনবোর্ড বাজার কমিটি ৭ দিনের মধ্যে টানাবে যাতে ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণ সচেতন হয়। টাস্কফোর্সের বাজার মনিটরিং অব্যাহত থাকবে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অধিদপ্তরে সংযুক্ত) রফিকুল ইসলাম, ক্যাবের তথ্য কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফারহান আতেফ, মো. সালাউদ্দিন, আব্দুল জব্বার মন্ডল, ঢাকা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

ওআ/কেবি

ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250