শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

মসজিদে নববীতে এক বছরে ২৮ কোটি মুসল্লির নামাজ আদায়

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববিতে ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশের ২৮ কোটিরও বেশি মানুষ নামাজ আদায় করেছেন। সরকারি এক পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলেছে, মুসল্লিরা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে নামাজ আদায় করেছেন। এ সময় মসজিদে নববীর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সাধারণ কর্তৃপক্ষ বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে মুসল্লিদের সেবা প্রদান করেছে।

মসজিদে নববির জেনারেল অথরিটি বলেছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ে সহায়তা করার জন্য তারা সর্বোচ্চ মানের পরিষেবা সরবরাহ করার চেষ্টা করেছে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদে নববিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা অবস্থিত। রওজা শরিফ পরিদর্শন এবং সেখানে নামাজ আদায়ে ইচ্ছুক মুসলিমদের দেশটিতে পৌঁছানোর আগে সৌদি আরবের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়।

মক্কায় ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামে ওমরাহ পালনের পর অনেক মুসলিম নামাজ আদায় এবং আল রাওদা আল শরিফা পরিদর্শন করতে মসজিদে নববিতে যান। ছয় মাসের বেশি সময় আগে সৌদি আরবে ওমরাহ মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় এক কোটি মুসলিম ওমরাহ পালন করবেন বলে প্রত্যাশা করছে সৌদি আরব।

চলতি মাসে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন, গত বছর ওমরাহযাত্রীর সংখ্যা রেকর্ড এক কোটি ৩৫ লাখে পৌঁছেছে। গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববির পবিত্র কক্ষের চারপাশে পিতলের তৈরি সোনালী রঙের একটি প্রতিবন্ধকতা স্থাপন করে।

আরও পড়ুন: এবার ১৮ ঘণ্টা রোজা হবে যেসব দেশে

এ ছাড়া গত বছরের ডিসেম্বরে মসজিদে নববিতে অবস্থিত মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে নতুন নিয়ম জারি করে সৌদি আরব কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিশ্বের মুসলিমরা ব্ছরে কেবল একবারের জন্য পবিত্র রওজা মুবারক পরিদর্শন করতে পারব্নে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থানটি ৩৬৫ দিনই পরিবদর্শন করতে পারবেন মুসলিমরা। এক্ষেত্রে একজন মুসলিম বছরে একবার পবিত্র রওজা পরিদর্শনের অনুমতি পাবেন।

মন্ত্রণালয় বলেছে, একজন মুসলিম তার সর্বশেষ পরিদর্শনের অনুমতির ৩৬৫ দিন পর আল রওদা আল শরিফা পরিদর্শনের জন্য নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে পবিত্র রওজা পরির্দশনের অনুমতির জন্য আবেদনের সাথে করোনায় আক্রান্ত না হওয়ার এবং করোনা রোগীদের সংস্পর্শে না আসার সনদ সরবরাহ করতে হবে।

সূত্র: গালফ নিউজ, এসপিএ

এসকে/

মদিনা মসজিদে নববি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250