সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

লঙ্কায় এবার বাংলাদেশের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কায় ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুইবারের লড়াইয়ে দুইবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো বুধবার (১৬ই জুলাই) টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

টেস্ট ও ওয়ানডে—দুটি সিরিজই এবারের শ্রীলঙ্কা সফরে খুইয়েছে বাংলাদেশ। পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এখান থেকেই লিটনদের ঘুরে দাঁড়ানো শুরু। টানা দুই ম্যাচ জিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে সফর শেষ করলেন লিটনরা।

১৩৩ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারার বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের ওপেনার রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৯ রানেই অবশ্য সফরকারীরা হারাতে পারতেন দ্বিতীয় উইকেট। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে বিনুরা ফার্নান্দো এলবিডব্লিউর আবেদন করেন লিটনের বিপক্ষে। আম্পায়ার আউট ঘোষণা করলে রিভিউ নেন লিটন। রিভিউতে দেখা যায়, বিনুরার বল লেগ সাইডের বাইরে পিচিং করেছে।

বেঁচে যাওয়ার পর সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন লিটন। দ্বিতীয় উইকেট জুটিতে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৫০ বলে ৭৪ রানের জুটি গড়তে অবদান রাখেন লিটন। তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিং করলেও লিটন খেলতে থাকেন ধীরেসুস্থে। নবম ওভারের তৃতীয় বলে লিটন স্লগসুইপ করতে যান বাঁহাতি স্পিনার কামিন্দু মেন্ডিসকে। লিটনের শট সোজা চলে যায় ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা কুশল পেরেরার হাতে। ২৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

লিটন ফেরার পর তানজিদ তামিম তুলে নেন তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। দশম ওভারের প্রথম বলে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসকে লং অন দিয়ে ছক্কা মেরে ২৬ বলে ফিফটি করেছেন তানজিদ তামিম। এরপরে আর বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তৃতীয় উইকেটে ৪৮ বলে ৫৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয় ও তানজিদ তামিম। ১৭তম ওভারের তৃতীয় বলে মাহিশ তিকশানার বলে সিঙ্গেল নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতান হৃদয়। ৪৭ বলে ৬ ছক্কা ও ১ চারে ৭৩ রান করে অপরাজিত থাকেন তানজিদ তামিম।

বাংলাদেশের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই টস জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং নিয়েছেন তিনি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে শর্ষে ফুল দেখতে থাকেন স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করেছে শ্রীলঙ্কা। ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাংকা। ৩৯ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন দাসুন শানাকা। সাত নম্বরে নেমে ২৫ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মারেন তিনি। বাংলাদেশের শেখ মেহেদী হাসান নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ১১ রান। মেডেন দিয়েছেন এক ওভার। তিনিই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিনটি সিরিজই ড্র করেছিল বাংলাদেশ। আট বছর পর এবারের লঙ্কা সফরটা নেহাতই মন্দ হয়নি বাংলাদেশের। গল টেস্টে নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়া সেঞ্চুরিতে ড্র করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। যদিও ব্যাটারদের ব্যর্থতায় সেটা সম্ভব হয়নি। আর টি-টোয়েন্টি জিতে শেষটা বাংলাদেশ করল দারুণভাবে। কথায় আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার।’ তিন ম্যাচে ১১৪ রান করে সিরিজসেরা হয়েছেন লিটন।

শ্রীলঙ্কা সফরের শেষটা ভালো হলেও লিটনদের বসে থাকার সুযোগ নেই। এবার ঘরের মাঠে বাংলাদেশ আতিথেয়তা দেবে পাকিস্তানকে। ২০, ২২ ও ২৪শে জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি। মিরপুরে তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250