শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কি সফরে এসেছিলেন পরাগ জৈন? *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

গণপরিবহন কম, ভরসা রিকশা-সিএনজি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ই জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

যার কারণে রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা খুবই কম। ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তাই রিকশা ও সিএনজি তাদের ভরসা। আবার অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেন।

সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ এলাকায় এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বাস আসছে খুবই কম। এর মধ্যে কোনো কোনো এলাকায় বেসরকারি পরিবহনের বাস একেবারে নেই বললেই চলে। মাঝে মাঝে বিআরটিসির দু-একটি বাস আসলেও তাতে তিল ধারণের ঠাঁই নেই।

আরও পড়ুন: কমপ্লিট শাটডাউনেও বাস চালানোর নির্দেশনা

গণপরিবহন কম চলাচলের কারণে বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়েন। এর মধ্যে নারীরা আরও বেশি ভোগান্তিতে পড়তে হয় নারীদের। দু-একটি বাস এলেও ভিড় ঠেলে তারা উঠতে পারছেন না। বাধ্য হয়ে রিকশায়, সিএনজিচালিত অটোরিকশায় বা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। বাস না পেয়ে অন্যরাও একই পথ অবলম্বন করছেন।

এদিকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

এসি/কেবি

গণপরিবহন রিকশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250