বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

সাবেক প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ, নারীসহ গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

প্রতীকী ছবি

সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ভাইরাস ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল এলাকায় এ ঘটনা ঘটেছে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভুক্তভোগী কুরনুলের একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।

গ্রেপ্তাররা হলেন—কুরনুলের বাসিন্দা বি বয়া বসুন্ধরা (৩৪), আদোনির একটি বেসরকারি হাসপাতালের নার্স কঙ্গে জ্যোতি (৪০) এবং তার দুই সন্তান, যাদের বয়স বিশের কোঠায়। গত ২৪শে জানুয়ারি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বসুন্ধরা ও তার তিন সহযোগী মিলে একটি সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে ওই নারী চিকিৎসকের শরীরে এইচআইভি ভাইরাস ইনজেকশন হিসেবে পুশ করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা গবেষণার কাজে ব্যবহারের কথা বলে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে এইচআইভি-সংক্রমিত রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন। সেই রক্ত ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে সড়ক দুর্ঘটনার নাটকের সময় ভুক্তভোগীর শরীরে পুশ করেন।

পুলিশ জানায়, প্রাক্তন প্রেমিক অন্য নারীকে বিয়ে করার বিষয়টি মেনে নিতে পারেননি বসুন্ধরা। ওই দম্পতিকে আলাদা করতে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং দুর্ঘটনার পর সাহায্যের ভান করে এই কাণ্ড ঘটান।

পুলিশের তথ্যমতে, ঘটনাটি ঘটে গত ৯ই জানুয়ারি দুপুর আড়াইটার দিকে। দুপুরের খাবারের জন্য ডিউটি শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন ওই ভুক্তভোগী নারী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বয়ান অনুযায়ী, বিনায়ক ঘাট এলাকায় কেসি ক্যানেলের কাছে একটি মোটরসাইকেল এসে ইচ্ছাকৃতভাবে ওই নারীর স্কুটারে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে আহত হন। ঠিক সেই মুহূর্তেই সাহায্যের নাম করে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার কাছে এগিয়ে যান। তাকে অটোরিকশায় তোলার ছলে বসুন্ধরা কৌশলে ইনজেকশনটি পুশ করেন। এসময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরদিন, ১০ই জানুয়ারি, ভুক্তভোগীর স্বামী, যিনি নিজেও একজন চিকিৎসক, কুরনুল থ্রি টাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১২৬ (২), ১১৮ (১), ২৭২ ধারাসহ ৩ (৫) ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনে।

জে.এস/

এইচআইভি ইনজেকশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250