রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প *** দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন তৃষ্ণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা অজিদের বিপক্ষে হ্যাটট্রিক তুলে নিয়েছেন টাইগ্রেস পেসার ফারিহা তৃষ্ণা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের বিশাল সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া।

ইনিংসের শেষ তিন বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তৃষ্ণা। একে একে ফেরালেন এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। একাধিক হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তৃষ্ণা।

মঙ্গলবার (২রা এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন জিওর্জিয়া ওয়ারহাম। তিনি ৩০ বলে ১০টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া ওপেনার গ্রেস হ্যারিস ৩৪ বলে ৪৭ রান করেন।

এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। তৃষ্ণা ছাড়াও বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক আছে শুধু ফাহিমা খাতুনের। এ ছাড়া ওয়ানডেতে রুমানা আহমেদের।

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করা মাত্র তৃতীয় বোলার বাংলাদেশের তৃষ্ণা। একাধিক হ্যাটট্রিক করেছেন আর কেবল হংকংয়ের ক্যারি চ্যান ও উগান্ডার কন্সি এউকো।

ফারিহার হ্যাটট্রিকের পরও অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের বড় পুঁজি গড়েছে। শের-ই বাংলা স্টেডিয়ামে নারী ক্রিকেটে এটিই টি-টোয়েন্টির সর্বোচ্চ সংগ্রহ। মিরপুরে নারীদের টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চের রেকর্ডটাও ছিল অজি নারীদেরই। ২০১৪ সালের বিশ্বকাপে ১৪০ রান করেছিল অজি নারীরা।

আরও পড়ুন: আইপিএল অভিষেকেই গতির যে রেকর্ড গড়লেন তরুণ পেসার

অবশ্য শেষ দিকে দারুণ বোলিংয়ে সফরকারীদের কিছুটা হলেও আটকে রাখতে পেরেছে তৃষ্ণারা। বাংলাদেশের সেরা বোলারও তিনি। ১৯ রানে ৪ উইকেট শিকার করেছেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না তৃষ্ণা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরেই হ্যাটট্রিকের অনন্য কীর্তি গড়লেন। সেটিও আবার শক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

প্রথম ৩ ওভারে ১৩ রান দেওয়া তৃষ্ণাকে শেষ ওভারের প্রথম বলে চার মারেন পেরি। চতুর্থ বলে গিয়ে স্বর্ণার হাতে ওয়াইড লং অফে ক্যাচ তোলেন তিনি, পরের বলে মলিনু ধরা পড়েন পয়েন্টে। শেষ বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হন মুনি। আর তাতে হ্যাটট্রিক পূর্ণ হয় ফারিহা তৃষ্ণার।

এসকে/ 


পেসার ফারিহা তৃষ্ণা হ্যাটট্রিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250