রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সপ্তাহে দুই দিনের বেশি হাসপাতালে যেতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে তারা সপ্তাহে সর্বোচ্চ দুই দিন চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন, মোট পাঁচ ঘণ্টার জন্য।

গত বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এ নির্দেশনায় মোট আটটি বিষয় উল্লেখ করা হয়েছে, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ওপর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের বাইরে হাসপাতাল প্রাঙ্গণে তাদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। সাক্ষাতের সময় প্রতিনিধিদের অবশ্যই কোম্পানির পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে এবং কোনোভাবেই রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসকেরা বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ব্যবস্থাপত্র লিখতে পারবেন না। হাসপাতালে মজুত থাকা ওষুধ বা পরীক্ষা বাইরে থেকে করানোর নির্দেশ দেওয়া যাবে না। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না, তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। এ ছাড়া বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা টেবিলে রাখা নিষিদ্ধ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

🕒 প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250