শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

এশিয়া কাপের পরই আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সিরিজটি হওয়ার কথা আগেই শোনা গিয়েছিল, এসিবির এই সিরিজের সূচি প্রকাশের অর্থই সিরিজটি হচ্ছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ২রা অক্টোবর। ৪ঠা ও ৬ই অক্টোবর হবে পরের দুটি টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দিনের বিরতি দিয়ে বাংলাদেশ-আফগানিস্তান খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯ই অক্টোবর শুরু হওয়া সিরিজের পরের দুটি ওয়ানডে হবে ১১ই ও ১৪ই অক্টোবর।

টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুটি সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে। এই সিরিজের আগে আরব আমিরাতেই টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। ৯ই অক্টোবর শুরু হতে যাওয়া এই এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ উঠলে আফগানিস্তান সিরিজের আগে আর দেশে ফিরবে না বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ।

সিরিজের সূচি প্রকাশ করে যে বিজ্ঞপ্তি দিয়েছে এসিবি, সেখানে বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘বাংলাদেশকে এই প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারত্বের দৃঢ়তা ও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরে। উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা এই সিরিজে দেখতে পাবেন সমর্থকেরা।’

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250