মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

অ্যাপল ওয়াচে সেট করতে পারবেন হাত ধোয়ার সময়!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

স্মার্টওয়াচের ছোট-বড় অনেক ব্র্যান্ড রয়েছে বাজারে। তবে অ্যাপল ওয়াচের ধারে-কাছে নেই কারো জনপ্রিয়তা। বেশ কয়েকটি সিরিজের অ্যাপল ওয়াচ বাজারে এসেছে। অনেকেই ব্যবহার করছেন নিয়মিত। অ্যাপল ওয়াচ শুধু একটি স্মার্ট ডিভাইস নয়, এটি স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিংয়ের একটি অত্যাধুনিক টুল। এই স্মার্টওয়াচের বড় সুবিধা হচ্ছে আপনি আপনার ঘুমের পরিমাণ ট্র্যাক করতে পারবেন। চাইলে অ্যাপল ওয়াচে আপনার হাত ধোয়ার সময়টাও সেট করে রাখতে পারেন। 

অ্যাপল ওয়াচে আছে হ্যান্ডওয়াশিং টাইমার নামের একটি ফিচার। যা হাত ধোয়ার স্মার্ট সমাধান হতে পারে ব্যবহারকারীর। এটি এমন একটি স্মার্ট ফিচার যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে আপনি কখন হাত ধোয়া শুরু করেছেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত হাত ধোয়ার জন্য আপনাকে গাইড করে।

হ্যান্ডওয়াশিং টাইমার কীভাবে কাজ করে?

অ্যাপল ওয়াচের মোশন সেন্সর, মাইক্রোফোন এবং মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে এটি শনাক্ত করে যে আপনি হাত ধোয়ার কাজ করছেন। যখন এটি বুঝতে পারে আপনি হাত ধোয়া শুরু করেছেন, তখন স্বয়ংক্রিয়ভাবে ২০ সেকেন্ডের একটি টাইমার চালু হয়।

আরো পড়ুন : ফোন চুরি হলেও জানতে পারবে না আপনার ব্যক্তিগত তথ্য

যদি আপনি ২০ সেকেন্ডের আগেই হাত ধোয়া বন্ধ করে দেন, তাহলে ওয়াচ আপনাকে মনে করিয়ে দেবে আরও কিছুক্ষণ ধোয়ার জন্য। টাইম শেষ হলে, একটি হ্যাপটিক ফিডব্যাক ও অডিও এলার্ট দিয়ে জানিয়ে দেয় যে হাত ধোয়া যথেষ্ট সময় ধরে করা হয়েছে।

কীভাবে অ্যাপল ওয়াচে হ্যান্ডওয়াশিং টাইমার চালু করবেন?

>> প্রথমে আইফোন থেকে অ্যাপল ওয়াচ অ্যাপ ওপেন করুন।

>> সেটিংসে যান, সেখান থেকে মাই ওয়াচ ট্যাবে যান

>> এখানেই পাবেন হ্যান্ডওয়াশিং টাইমার অপশন।

>> হ্যান্ডওয়াশিং টাইমার অপশন চালু করুন।

>> রিমাইন্ডার সেট করুন, যদি আপনি নির্দিষ্ট সময় পরপর হাত ধোয়ার রিমাইন্ডার চান, তাহলে সেটিও চালু করতে পারেন।

সূত্র: পিসি ম্যাক

এস/ আই.কে.জে/

অ্যাপল ওয়াচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250