মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

‘গরমে মৃত্যু এড়াতে’ আড়াই লাখ হজযাত্রীকে মক্কায় প্রবেশে বাধা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় ২ লাখ ৬৯ হাজার মুসল্লিকে পবিত্র মক্কা নগরে প্রবেশ করতে দেয়নি সৌদি আরব কর্তৃপক্ষ। এসব মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। খবর মিডল ইস্ট আইয়ের।

গত বছর হজের সময় ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ১ হাজার ৩০০-এর বেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছিলেন। এ বছর তাপপ্রবাহের কারণে মৃত্যু রোধ করতে মুসল্লিদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ পেলে তাদের মক্কা নগরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আজ বুধবার (৪ঠা জুন) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। গত বছরের মতো এ বছর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই। তবে পূর্বাভাস অনুযায়ী, হজের সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

ইতিমধ্যে প্রায় ১৫ লাখ হজযাত্রী পবিত্র মক্কা নগরে পৌঁছেছেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার (২রা জুন) জানিয়েছে, তারা ইতিমধ্যে ৪৪ জন হিটস্ট্রোকের রোগীকে চিকিৎসা দিয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য উপমন্ত্রী আবদুল্লাহ আসিরি বলেছেন, তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘হজের সময় চরমভাবাপন্ন তাপমাত্রা দেখা যাচ্ছে। তাই তাপজনিত অসুস্থতার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।’

আবদুল্লাহ আসিরি আরও বলেন, হজ উপলক্ষে ৫০ হাজার চিকিৎসাকর্মী ও প্রশাসনিক কর্মী মোতায়েন করা হয়েছে। গুরুতর রোগীদের জন্য হাসপাতালে ভেন্টিলেটর–সুবিধার ৭০০টির বেশি শয্যায প্রস্তুত রাখা হয়েছে।

এইচ.এস/

হজযাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250