রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

এক নায়িকার সঙ্গে চার নায়কের প্রেম, আসছে ‘ময়না’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা ‘ময়না’। ছবিতে চারজন নায়কের বিপরীতে দেখা যাবে রাজ রিপাকে। চার নায়কের মধ্যে যারা রয়েছেন তারা হলেন- আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।

এর আগেও সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা। তবে একক নায়িকা হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে ‘ময়না’ দিয়ে। এতে নাম ভূমিকায় হাজির হবেন তিনি। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। 

তিনি বলেন, ‘অবশেষে আমার কাঙ্খিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ‘ময়না’ একটি স্পেশাল উপহার হবে এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করবো আমার অভিনীত প্রথম সিনেমাটি দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।’

আরও পড়ুন : ক্ষুদে প্রতিযোগীর জুতার ফিতে বেঁধে নেটপাড়ার মন জিতলেন অমিতাভ

‘ময়না’ একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন পরিচালক নিজেই।

সিনেমাটিতে রিপা ছাড়া আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।

এসি/কেবি

‘ময়না’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250