সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’ *** আসিফ নজরুল কী করেছেন, নিজেই জানালেন *** বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি *** ইকুয়েডরের বিষধর ব্যাঙ যেভাবে এল রাশিয়ার রাজনীতিতে *** নিজ কার্যালয়ে বিদায়ী বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা *** সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সালাহউদ্দিন বললেন, ‘এতগুলো হয়–এর পরে, হলে হতে পারে’ *** রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনের উত্তরসূরির খোঁজে বিএনপি *** ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলেও ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়ার ক্ষেত্রে বাধা হবে না’ *** এবার পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল

নিজ কার্যালয়ে বিদায়ী বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দিয়েছেন। আজ সোমবার (১৬ই ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বক্তব্যের পর ড. ইউনূস তার কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

আগামীকাল মঙ্গলবার ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদের অবসান হতে যাচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হবে।

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250