মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

‘আয়না ঘর’ কোথায়, ৪৮ ঘণ্টার মধ্যে জানানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

গুমের ঘটনা তদন্তে কমিটি গঠন করার ১৫ দিন পার হয়ে গেলেও এখনও তাদের কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গুম হওয়াদের পরিবারের সদস্যরা। তারা বলেছেন, ‘আয়না ঘর’ কোথায় অবস্থিত, সেখানে আরও কোনো বন্দি আছে কি না সরকার সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে ‘আয়না ঘরের’ তথ্য প্রকাশ করার দাবি জানিয়েছে তারা।

সোমবার (৯ই সেপ্টেম্বর) সকালে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনে এক সাংবাদিক সম্মেলন করে গুম পরিবারের সদস্যরা এই দাবি জানান।

পরিবারগুলোর পক্ষে প্রধান সমন্বয়ক মো. বেল্লাল হোসেন বলেন, গত ১৪ বছরে র‌্যাব সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটিয়েছে। তাই গুম পরিবার থেকে বাহিনীটির বিলুপ্ত করার দাবিও এসেছে।  

পরিবারের সদস্যদের অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দল এখন পদ-পদবি আর ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত। গুম পরিবারের পাশে কেউ নেই। গুমের শিকার প্রতিটি পরিবারের জন্য মাসিক ভাতা দেওয়ার দাবিসহ গুমের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্বজনরা।

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে দীর্ঘদিন ধরেই সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে সংশ্লিষ্ট পরিবারগুলো। পরে গত ২৭শে আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ কমিশন গঠন করে সরকার।

এই কমিশনকে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে ৪৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

আই.কে.জে/  

আয়না ঘর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250