সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

এবার লাল পরীর বেশে ঘায়েল করলেন পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি এক ভিডিও শেয়ার করেছেন। যেখানে লাল পরীর বেশে ধরা দিয়েছেন তিনি।

অফ শোল্ডার সাটিন প্রম লাল পোশাকের উপরে ছোট ছোট সাদা পাথর পরীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার চোখের চাহনি ভক্তদের যেন ঘায়েল করে দিবে। ডিভিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘লাল পরী।’

অভিনেত্রীর হাতে নেল পলিশ ঠোঁটের লিপস্টিক আর কাজল কালো চোখে যেন মনে হচ্ছে রহস্য লুকিয়ে আছে। ভক্ত-অনুরাগীরা পরীর এ রূপের বেশ প্রশংসা করেছেন। 

আরও পড়ুন: চিরকালের বলিউড বাদশার জন্মদিন আজ

কমেন্ট বক্সে নাজু সরোয়ার নামে এক ভক্ত লিখেছেন, ‘এতো সুন্দর কেনো, লাল পরী সুন্দরের রানী। মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিও, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। শুভকামনা রইল।’

দেলোয়ার নামে আরেক অনুরাগী বলেন, পরী পরীর মতো অসাধারণ সুন্দর, পরী খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করেছে। নুসরাত জাহানের ভাষ্য, ‘মাশাআল্লাহ আপু খুব সুন্দর লাগতেছে তোমাকে। তুমি সত্যিই একটা পরী।’

প্রসঙ্গত, সম্প্রতি কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে অভিনয় করেছেন পরীমণি। 

এসি/ আই.কে.জে

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250