মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

বিসিবির সভাপতির অনড় অবস্থান

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৬ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।

কলকাতার ইডেন গার্ডেনসে তিন ম্যাচ ও মুম্বাইয়ে এক ম্যাচ খেলার কথা লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুটি জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। 

এখন যদি ভারতেরই অন্য ভেন্যুগুলোতে বাংলাদেশের চার ম্যাচ হয়, সেই প্রশ্নের উত্তরে বুলবুল শনিবার (১০ই জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নেই। যেহেতু আপনারা জানেন যে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানেই আছি।’

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে না খেললে লিটন-মোস্তাফিজদের ম্যাচগুলো আপনাআপনিই হবে শ্রীলঙ্কায়। এই ব্যাপারে আইসিসিকে এরই মধ্যে দুইবার চিঠি দিয়েছে বিসিবি। চিঠির এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন বুলবুল।

সিলেটে সাংবাদিকদের বিসিবির সভাপতি বলেন, ‘না এখনো কোনো উত্তর পাইনি। যতগুলো লিংক দরকার বা অ্যাটাচমেন্ট, তথ্য দেওয়ার সব আমরা দিয়েছি। আইসিসি আমাদের কী জানায়, সেটা জানতে অপেক্ষা করছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250