মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘দখিন হাওয়া’য় উষ্ণতা ছড়ালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

অন্তর্জালে মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন অভিনীত আসন্ন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’–এর গান ‘শোনো গো দখিন হাওয়া’। মুক্তির পরই গানটি নজর কেড়েছে দর্শকদের, বিশেষ করে অঙ্কুশ-ঐন্দ্রিলার রোমান্টিক উপস্থিতির জন্য।

গানটির দৃশ্যে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, ক্যামেরার সামনে এই প্রথমবার অঙ্কুশের ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল ঐন্দ্রিলাকে। ফলে পর্দায় ছড়িয়ে পড়েছে স্পষ্ট উষ্ণতা।

গানের ভিজ্যুয়ালে অঙ্কুশকে দেখা যায় লাল রঙের শার্টে, আর ঐন্দ্রিলাকে কখনও লাল, কখনও অলিভ গ্রিন রঙের গাউনে। বিদেশের মনোরম সমুদ্র সৈকতের পটভূমিতে বিভিন্ন দৃশ্যে রোমান্স ছড়িয়েছেন তারা।

উল্লেখ্য, সোমলতা আচার্য ও দুর্নিবার সাহার কণ্ঠে গাওয়া এই ‘শোনো গো দখিন হাওয়া’ গানটি বহু বছরের পুরনো। মূল গানটির শিল্পী ছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী এস ডি বর্মন। ২০২২ সালে কোক স্টুডিও বাংলায় নতুন আয়োজনে গানটি ফের আলোচনায় আসে।

প্রসঙ্গত, আগামী ৯ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। আদ্যপ্রান্ত কমেডিতে মোড়া এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। হাসির গল্পের মাঝেই যে রোমান্স ও উষ্ণতার ছোঁয়া থাকছে, ‘দখিন হাওয়া’ তারই স্পষ্ট ইঙ্গিত দিল।

জে.এস/

ঐন্দ্রিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250