সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি

মনীষার মৃত্যুর খবর ছড়িয়েছিলেন নির্মাতা মহেশ ভাট!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবরে রীতিমতো হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরের দিনই একটি ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, বেঁচে আছেন তিনি। নিজের ভুয়া মৃত্যুর খবর ছড়ানোয় নেটিজেনদের তীব্র নিন্দার মুখে পড়েন পুনম।

তবে শুধু তিনিই নন, এর আগে এমন ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিলেন নির্মাতা মহেশ ভাট। ১৯৯৪ সালে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মনীষা কৈরালাকে ‘মৃত’ ঘোষণা করেন এই নির্মাতা। মূলত সিনেমার প্রচারণার জন্যই মৃত্যুকে হাতিয়ার বানিয়েছিলেন তিনি।

প্রায় তিরিশ বছর আগে মনীষার ক্যারিয়ার যখন ঊর্দ্ধমুখী, সেসময় নার্গাজুন, রম্যা ও তাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেন মহেশ। সিনেমার নাম ‘ক্রিমিনাল’।

আরো পড়ুন: এবার গান গেয়ে নেটদুনিয়া উত্তাল করলেন অক্ষয়

‘ক্রিমিনাল’-এ নার্গাজুনের স্ত্রীর চরিত্রে দেখা যায় মনীষাকে। আর এই সিনেমার কুমার শানুর কণ্ঠে ‘তুম মিলে’ গানটি এখনও সমান জনপ্রিয়। তবে এই সিনেমায় খুব বেশি সময় পর্দায় দেখা যায়নি মনীষাকে। কারণ— গল্পে খুন হয়ে যায় অভিনেত্রীর চরিত্রটি।

সেসময় সিনেমার প্রচারণার জন্য কাগজে বিজ্ঞাপন দিয়ে মনীষাকে মৃত ঘোষণা করেন। সেই খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে সত্যিটা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার মুখে পড়তে হয় মহেশকে। এমনকি তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল।

সূত্র : আনন্দবাজার

এসি/ আই. কে. জে/ 





মহেশ ভাট মনীষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250