শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মন্ত্রিসভার পদত্যাগ চান কলম্বিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি বৈঠকে নিজের প্রশাসনের কর্মকর্তাদের তীব্র সমালোচনার পর এবার নিজের মন্ত্রী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ করতে বলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) এক বৈঠকে পেত্রো তার মন্ত্রিসভার ওপর রীতিমতো ক্ষোভ ঝাড়েন। পাঁচ ঘণ্টার ওই বৈঠক রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে পেত্রো বলেন, কলম্বিয়ার বর্তমান সরকার ঠিকমতো কাজ করতে পারছে না।

পেত্রো আরও বলেন, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীসহ অনেক কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সময়মতো শেষ করতে ব্যর্থ হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার (৯ই ফেব্রুয়ারি) এক পোস্টে পেত্রো লেখেন, ‘আমি প্রশাসনিক অধিদপ্তরের মন্ত্রী ও পরিচালকদের পদত্যাগ করার অনুরোধ জানাই। জনগণের নির্দেশিত কর্মসূচির সঙ্গে আরও বেশি মানানসই হতে মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আনা হবে।’

মঙ্গলবারের ওই বৈঠকের পর রোববার রাত পর্যন্ত তিন মন্ত্রী ও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

হা.শা./কেবি

কলম্বিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250