বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

হেলিকপ্টারে আগুন, প্রাণে বাঁচলেন দেব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে চলছে লোকসভা নির্বাচন। চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাহ যাচ্ছিলেন অভিনেতা দেব। মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা।

 শুক্রবার (৩রা মে) এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

জানা যায়, মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায়। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তার সঙ্গে উপস্থিত টিম। পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরো পড়ুন: জন আব্রাহাম জুতা পরিয়ে দিলেন ভক্তের পায়ে 

দেব বলেন, মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি। কারোর প্রতি কোনও অভিযোগ নেই। পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা করেছে। মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। দুর্ঘটনা কারোর হাতে থাকে না। আমরা এখনো বেঁচে আছি, সেটা শুধু সেরা পাইলটদের জন্য।

পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা। তিনি বলেন, একটু ট্রমা তো হবে। এই টার্বুলেন্স, এই ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব তো পড়েই। আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই।

এসি/ আই.কে.জে/ 

দেব হেলিকপ্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250