রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

এবার বিশ্বজয়ের পথে কিং খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘পাঠান’, ‘জাওয়ান’, ‘ডানকি’ দিয়ে করেছেন বলিউড জয়। পাশাপাশি দিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজকে টক্কর। এবার হাজার কোটির ব্যবসা করা ছবি দুটি দিয়ে বিশ্বজয়ের পথে কিং খান। এক কথায় গত বছরটা ছিল শাহরুখ খানের দখলে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভালচার্স ২০২৩ অ্যানুয়াল স্টান্ট অ্যাওয়ার্ড-এর তালিকায় নাম তুলেছে শাহরুখ খানের এই দুই ব্লকবাস্টার সিনেমা। তেইশের বক্স অফিসে সবথেকে বেশি ব্যবসা করা সিনেমার খেতাব জিতেছিল ‘জাওয়ান’। রানার্স আপ-এর জায়গাও তারই দখলে। ‘পাঠান’-এর দৌলতে। ভারতে তো বটেই এমনকী বাদশার বিশ্বব্যাপী অনুরাগীরাও ‘জাওয়ান’ দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন।

আরো পড়ুন: বিচ্ছেদের খবর গুঞ্জন, এক গাড়িতে অর্জুন-মালাইকা

এবার বিশ্বের অ্যাকশন প্যাকড সিনেমার শীর্ষ তালিকার দৌঁড়েও নাম উঠেছে ‘পাঠান’, ‘জাওয়ান’-এর। এই একই তালিকায় টম ক্রুজের ‘মিশন ইমপসিবল-ডেড রেকনিং’ এবং কিয়ানু রিভস-এর ‘জন উইক ৪’ ছবিও রয়েছে।

‘জাওয়ান’-এর তুখড় হাইওয়ে চেসিং সিকোয়েন্সের জন্য সেরা ভেহিকেলার স্টান্ট এবং সেরা অ্যাকশন ছবির বিভাগে মনোনীত হয়েছে। অন্যদিকে, বেস্ট এরিয়াল স্টান্ট বিভাগে রয়েছে পাঠান। এছাড়া সেরা অ্য়াকশন ফিল্ম ক্যাটাগরিতেও রয়েছে ‘পাঠান’, ‘জাওয়ান’-এর নাম।

এসি/ আই. কে. জে/ 


বিশ্বজয় কিং খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250