মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

মিরসরাইয়ে পতিত জমিতে ডাল চাষে কৃষকের ভাগ্যবদল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতি বছর ভালো লাভ হওয়ায় দিন দিন ডাল চাষের পরিধি বাড়ছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। দুই ফসলি জমির ফসল কাটার পর খালি পড়ে থাকে। সেই খালি জমিতে বিভিন্ন ডাল চাষ করা হয়। স্থানীয় বাজারগুলোতে ডালের ব্যাপক চাহিদা আছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে পাঠানো হয় এ ডাল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৬ হাজার ২১০ হেক্টর জমিতে মুগ, হেলন, মশুর ও খেসারি চাষ করা হয়েছে। ২৮৫০ হেক্টর জমিতে মুগ, ২৬০০ হেক্টর জমিতে হেলন, ৭২০ হেক্টর জমিতে খেসারি ও ৪০ হেক্টর জমিতে মশুর ডাল চাষ করা হয়েছে। সবচেয়ে বেশি চাষ হয়েছে ইছাখালী, সাহেরখালী ও মঘাদিয়া ইউনিয়নে।

উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় গিয়ে দেখা যায়, চরের জমিগুলোর যেদিকে চোখ যায় শুধু ডাল আল ডাল। কোথাও হেলন, কোথাও মুগ আবার কোথাও খেসারি ডালের চারাগুলো বাতাসে দুলছে। 

আরো পড়ুন: ডিমের খোসা থেকে তৈরি সারের ব্যবহার

স্থানীয় কৃষক শাহজাহান জানান, চলতি বছর ৪ একর জমিতে মুগ ডাল চাষ করেছেন। এ বছর ফলন ভালো হয়েছে। এরই মধ্যে কৃষকেরা ফলন তুলতে শুরু করেছেন। অনেকে স্থানীয় বাজারে গোটা মুগ বিক্রি করছেন।

উপজেলার বড় দারোগাহাট, আবুতোরাব, মিঠাছড়া, আবুরহাট বাজারে মুগ ডালের বড় বাজার বসে। স্থানীয়দের পাশাপাশি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহর থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যান।

স্থানীয়রা জানান, ডাল লাভজনক শস্য। কম খরচে বেশি ফলন পাওয়া যায়। তেমন সেচ দিতে হয় না। মাঝে মাঝে আগাছা পরিষ্কার করতে হয়। 

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘চলতি বছর উপজেলায় ৬ হাজার ২১০ হেক্টর জমিতে মুগ, হেলন, মশুর ও খেসারি ডাল চাষ করা হয়েছে। মিরসরাইয়ে দিন দিন চাষের পরিমাণ বাড়ছে। কৃষি অফিসের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি। বৃষ্টি না হলে এবার ভালো ফলন হবে।’

এসি/ আই.কে.জে/ 

কৃষক ডাল চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250