মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

ইউটিউবারকে মারধর, সৌদি সরকারকে ৪ মিলিয়ন ডলার জরিমানা করলেন হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

কয়েক শ মিলিয়ন ভিউ নিয়ে ইউটিউবার ঘানেম আল-মাসারির তখন দারুণ সময় কাটছিল। লন্ডনের ওয়েম্বলিতে নিজের ফ্ল্যাট থেকে তিনি সৌদি রাজপরিবারের কড়া সমালোচনা করতেন।

কখনো সাহসী কণ্ঠস্বর ও কখনো আক্রমণাত্মক এই কৌতুকশিল্পী ব্যাপক আলোচনায় ছিলেন। তবে ভক্তদের পাশাপাশি তিনি তৈরি করেছিলেন কিছু শত্রুও। তথ্যসূত্র: বিবিসি।

প্রথমে আল-মাসারির লক্ষ করেন, তার ফোনগুলো অস্বাভাবিক আচরণ করছে। ফোনগুলো খুব ধীর হয়ে যাচ্ছিল, আর ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। এরপর তিনি দেখতে পান, লন্ডনের বিভিন্ন জায়গায় একই ব্যক্তিদের বারবার দেখা যাচ্ছে।

যাদের তিনি সৌদি সরকারের সমর্থক বলে মনে করতেন, তারা রাস্তায় তাকে থামিয়ে হয়রানি করত এবং ভিডিও করত। কিন্তু তারা সব সময় জানত তিনি কোথায় আছেন—কীভাবে?

আল-মাসারির আশঙ্কা ছিল, তার ফোন দিয়েই তার ওপর নজরদারি চালানো হচ্ছে। পরে সাইবার বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, কুখ্যাত পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

আল-মাসারির বিবিসিকে বলেন, ‘এটা এমন কিছু ছিল, যা আমি কল্পনাও করতে পারিনি। তারা আপনার অবস্থান দেখতে পারে, ক্যামেরা চালু করতে পারে, মাইক্রোফোন চালু করে আপনার কথা শুনতে পারে। আপনার সব তথ্য-ছবি, সবকিছু তাদের হাতে চলে যায়।’

ছয় বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর গত সোমবার লন্ডনের হাইকোর্ট রায় দেন, সৌদি আরবই এর জন্য দায়ী। আদালত সৌদি আরবকে আল-মাসারির ক্ষতিপূরণ হিসাবে ৩০ লাখ পাউন্ডের বেশি (প্রায় ৪.১ মিলিয়ন ডলার) জরিমানা দেওয়ার নির্দেশ দেন।

ঘানেম আল-মাসারির ইউটিউব চ্যানেলে সৌদি রাজপরিবারের ছবি পেছনে রেখে ব্যঙ্গাত্মক উপস্থাপনা করতেন। চ্যানেলটির এখনো ছয় লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তবে তিনি আর ভিডিও প্রকাশ করেন না।

২০১৮ সালে আল-মাসারির আইফোন হ্যাকড হয়। তিনি তিনটি এসএমএসে পাঠানো লিংকে ক্লিক করেছিলেন, যেগুলো দেখতে সংবাদমাধ্যমের বিশেষ সদস্যপদের প্রস্তাব বলে মনে হয়েছিল। এর ফলে তিনি ওই লিংকে ক্লিক করেন। শুরু হয় হয়রানি এবং ওই বছরের আগস্টে লন্ডনের কেন্দ্রস্থলে মারধরের শিকার হন।

আদালতে বলা হয়, দুই অপরিচিত ব্যক্তি তার কাছে এসে জানতে চায়, তিনি কে যে সৌদি রাজপরিবার নিয়ে কথা বলেন। এরপর তারা তাকে ঘুষি মারে এবং মারধর শুরু করে। পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। চলে যাওয়ার সময় তারা তাকে ‘কাতারের দাস’ বলে গালি দেয় এবং বলে, তাকে ‘শিক্ষা দেওয়া হবে’।

হাইকোর্টের বিচারক জানান, এই হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং হামলাকারীদের একজনের কানে ইয়ারপিস ছিল।

বিচারক লিখিত রায়ে বলেন, এমন শক্ত ভিত্তি রয়েছে যে এই হামলা ও হ্যাকিং সৌদি আরব সরকার অথবা তাদের পক্ষে কাজ করা এজেন্টদের নির্দেশে বা অনুমোদনে হয়েছে। বিচারক আরও বলেন, ঘানেমের সমালোচনা বন্ধ করার স্পষ্ট আগ্রহ ও উদ্দেশ্য ছিল সৌদি আরবের।

জে.এস/

সৌদি সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250