শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক *** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন

কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৩ দশমিক ৬৩

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ই জুলাই) কারিগরি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন। পাসের হার ৭৩ দশমিক ৬৩। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।

এবার ছেলে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪ হাজার ৮৯২ জন। এর মধ্যে পাস করেছে ৭৪ হাজার ৫৬৯ জন, পাসের হার ৭১ দশমিক ০৩। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৯১ জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৩১২ জন। এর মধ্যে পাস করেছে ২৭ হাজার ১৮৮ জন, পাসের হার ৮১ দশমিক ৬২। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫৭ জন।

এবার এই শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৯০৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬৯৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

জে.এস/

কারিগরি শিক্ষা বোর্ড এসএসসির ফলাফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250