সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির *** প্রাথমিকের অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগের বিষয়টি পর্যালোচনাধীন: শিক্ষামন্ত্রী *** আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩ *** হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই *** ‘দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে, যদি...’ *** সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত *** সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী *** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায়

সুরক্ষিত ও ফিট থাকতে শিখুন কারাতে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

জীবনে চলার পথে অনেক বাধা-বিপত্তির মুখে পড়তে হয়। আর এই বাধা-বিপত্তি থেকে নিজেকে খালি হাতে আত্মরক্ষার কৌশলই হলো কারাতে। কারাতে মানে আক্রমণ করা নয়, বরং নিজেকে বাঁচানো। আত্মরক্ষার এ কৌশলের উৎপত্তি জাপানে।

আর বর্তমান প্রেক্ষাপটে সামাজিক অস্থিরতায় যেকোনো মূহুর্তে শত্রুর আক্রমণ প্রতিহত করার এ কৌশল জানাটা সব নারীর জন্যই জরুরি। এর মাধ্যমে কিশোরী থেকে মাঝ বয়সি নারীরা অনেক অপ্রীতিকর ঘটনা এড়াতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে নারীদের স্বাধীনভাবে চলাফেরা করা বেশ ঝুঁকিপূর্ণ। 


ইভটিজিংসহ নানা উপদ্রব রয়েছে। তাই ভবিষ্যতে স্কুল ও কলেজের মেয়েরা কারাতে প্রশিক্ষণ নিতে পারে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে পারে। এছাড়া নারীর সুস্থ থাকার উপায় হিসেবে ও শারীরিকভাবে ফিট থাকার উপায় হিসেবে কারাতে খুব জনপ্রিয়।

প্রথাগতভাবে জিমে গিয়ে শরীরচর্চা করতে অনেকের কাছেই একঘেঁয়েমি মনে হয়। ফলে নিয়মিত ওয়ার্কআউট করার জন্য তেমন মোটিভেশন খুঁজে পান না। তাই অনেকেই আজকাল ফিট থাকার জন্য বিভিন্ন ধরনের স্পোর্টস বেছে নিচ্ছেন। আসলে খেলার মধ্যে কোনো একঘেঁয়েমি নেই। রোজ একই খেলা খেললেও মনের দিক থেকে ক্লান্তি আসে না। তাই জুডো, কারাতে ইত্যাদির মতো মার্শাল আর্টের প্রতি গুরুত্ব  বাড়ানো যেতেই পারে। 

এস/  আই.কে.জে

কারাতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250