বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

মাহতিমের ‘সুইসাইড নোট’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

মাহতিম সাকিব। ছবি: সংগৃহীত

নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী মাহতিম সাকিব। গানের শিরোনাম ‘সুইসাইড নোট’। ‘কোনো এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/ জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট’—এমন কথার গানটি লিখেছেন এন আই বুলবুল। গানটি আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) সন্ধ্যায় পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

‘সুইসাইড নোট’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও বানিয়েছেন মনিরুল ইসলাম। নতুন গান নিয়ে আশাবাদী মাহতিম সাকিব। জানালেন, গানটি সবার ভালো লাগবে।

মাহতিম সাকিব বলেন, ‘সুইসাইড নোট শব্দটি শুনলেই অনেক ধরনের ভাবনা আসে মনে। একজন মানুষ কখন সুইসাইডের মতো কঠিন সিদ্ধান্ত নেয়, এটি অনেকের পক্ষে বোঝা সম্ভব হয় না। এই গানে তেমন একটা গল্প পাবেন শ্রোতারা।’

জে.এস/

সংগীত মাহতিম সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250