বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী *** আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে

বাসায় যা আছে তা দিয়েই সহযোগিতার হাত বাড়িয়ে দিন : মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে গোটা দেশবাসী। এগিয়ে আসছেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ। 

এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি পোস্ট দিয়েছেন।

মাহি লিখেছেন, ‘আপনার বাসায় যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আমার বাচ্চার আর আমার পুরানো যত কাপড় আছে সেগুলো এবং খাবার পানি পাঠাচ্ছি ইনশাআল্লাহ। আপনারাও কিছু করেন।’

এ আহ্বানের সঙ্গে মাহির ভক্ত-অনুরাগীরা একাত্মতা পোষণ করে তাকে সাধুবাদ জানিয়েছেন। কমেন্ট বক্সে রুনা আক্তার নামে এক ভক্ত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ করেছেন। আল্লাহ আপনাকে তৌফিক দিন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবার ইনশাআল্লাহ।’

ফারজানা নামে আরেকজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজকে আমিও কিছু দিয়ে শরিক হয়েছি, আমাদের এখান থেকে টিম যাবে আগামীকাল। ওরা এলাকার সব বাসা এবং মসজিদ থেকেও টাকা উঠিয়েছে। আল্লাহ বন্যার্ত সকল এলাকার লোকজনকে হেফাজত করুন।’ রাবেয়ার ভাষ্য, ‘আপনি ভালো কাজ করে যাচ্ছেন এজন্য অসংখ্য ধন্যবাদ, এই মুহূর্তে আপনার মতো আরো সবাইকে এগিয়ে আসার অনুরোধ রইলো।’

উল্লেখ্য, বন্যা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলায় বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩শে আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এস/ আই.কে.জে/

মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250