বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

আইনে আ. লীগ নিষিদ্ধ, মানুষের অন্তরে না: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ পূর্বাহ্ন, ২৭শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু মওলানা ভাসানীর আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না। আর আওয়ামী লীগ আইনের দ্বারা নিষিদ্ধ হতে পারে, মানুষের অন্তরের দ্বারা না।’

বৃহস্পতিবার (২৬শে জুন) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে সব দলের নেতাকর্মীদের দাওয়াত দেওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতা আমাদের, স্বাধীনতা বাংলাদেশের। স্বাধীনতা আওয়ামী লীগের না, স্বাধীনতা বিএনপিরও না, স্বাধীনতা শুধু অধ্যাপক ইউনূসেরও না, স্বাধীনতা শুধু এনসিপিরও না। এটা দেশের স্বাধীনতা, দেশের মানুষের স্বাধীনতা।’

শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবীর বলেন, ‘শেখ হাসিনার পতন, ন্যায়ের কাছে অন্যায়ের পতন। শেখ হাসিনার পতনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ভূমিকা আছে, কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে।’

তিনি বলেন, ‘আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো হই, শেখ হাসিনার চাইতেও বড় পতন আমার হবে। অন্য কেউ যদি করেন, তারও পতন হবে। আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে। আর এ পতন ঘটাতে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল, কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে, নিজেদের সম্মান খুইয়ে চলেছেন।’

কাদের সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250