বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

আইফোন ফিরে পেতে বানরকে দিলেন ‘ঘুষ’!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছোটবেলায় বানরের টুপি চুরি করার গল্প তো সবাই পড়েছেন। তবে এইবার টুপি নয়, চুরি করলো আইফোন! ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা ও বৃন্দাবনে বানরের উৎপাত খুবই সাধারণ। এসব শহরে বানরের হাতে হেনস্তা হওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে। যেমন বানরের দল মানুষের হাত থেকে বা সঙ্গে থাকা কোনো জিনিস ছিনিয়ে নেয়, যা ফেরত পেতে দিতে হয় ‘ঘুষ’।

তেমনই এক ঘটনা ঘটেছে বৃন্দাবনে শ্রী রঙ্গনাথ জি মন্দিরে। বানরের দল এক ব্যক্তির কাছ থেকে চুরি করে বসে দামি আইফোন। আর এটি ফেরত পেতে যা করা হয়েছে, তা ছিল বেশ মজার। এ ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, একটি স্থাপনার দেয়ালের ওপর বসে আছে দুটি বানর। একটির হাতে আইফোন। এরই মধ্যে যে ব্যক্তির আইফোন, তাঁকে তা ফেরত পাইয়ে দিতে দেয়ালের নিচে জড়ো হয়েছেন অনেকেই। এরপর তাঁরা বানরের দিকে ফলের রসের একটি বোতল ছুড়ে দেন। আর বানরটি এই বোতল ধরতে গিয়ে ছেড়ে দেয় আইফোনটি। ব্যস, কেল্লাফতে! কাজ হাসিল! নিচে পড়তে পড়তে একজন ধরে ফেলেন মুঠোফোনটি।

আরো পড়ুন : গাধার দুধের এত উপকারিতা, প্রতি লিটার ৭ হাজার টাকা!

ইনস্টাগ্রামে বিকাশ নামের এক ব্যক্তি সেই ভিডিওর নিচে মজা করে লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা। একটি ফ্রুটির বদলে আইফোন বিক্রি করে দিল।’

ভিডিওটি নিয়ে অনলাইনে বেশ মজা হচ্ছে। অনেকে বলছেন, বানরেরা বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে। কারণ, তারা খাবারের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসাতে ফোন ও চশমা চুরি করতে শিখেছে।

এক ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘একে বলে বিনিময়পদ্ধতি।’ আরেকজন লিখেছেন, ‘কীভাবে খাবার পাওয়া যাবে, সেই নতুন বুদ্ধি এঁটেছে বানরের দল।’

আরেকজন লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা সেরা ব্যবসায়ী।’ কেউ কেউ বানরদের ‘চক্রান্তকারী’ ও ‘পেশাদার’ বলে মন্তব্য করেছেন। কয়েক মাস আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন এক নারীর ফোন ছিনিয়ে নিয়েছিল এক বানর। ওই নারী অবশ্য দুটি ফলের বিনিময়ে তা ফেরত পেয়েছিলেন।

এস/ আই.কে.জে


আইফোন বানর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250