রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

ছয় দিনে কত আয় করল বড় বাজেটের ‘কুলি’-‘ওয়ার ২’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের বক্স অফিসে লড়াই করছে রজনীকান্তের ‘কুলি’ ও হৃতিক রোশনের ‘ওয়ার ২’। ১৪ই আগস্ট মুক্তি পেয়েছে এই দুই বিগ বাজেটের ছবি। ‘কুলি’ আর ‘ওয়ার ২’ মুক্তির আগে থেকেই ভারতের বক্স অফিস দখল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল।

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পেয়েছে ‘কুলি’ সিনেমা। আলোচিত তামিল সিনেমাটি মুক্তির প্রথম চার দিনে দারুণ সাড়া ফেলেছিল। কিন্তু প্রত্যাশা ভেঙে সোমবারেই ছবিটি বক্স অফিসে বড় ধসের মুখে পড়ে। মুক্তির পঞ্চম দিনে আয়ে কমেছে ৬৬ শতাংশের বেশি। প্রথম চার দিনে সিনেমাটি ১৯৪.৫ কোটি রুপি আয় করে রজনীকান্তের ক্যারিয়ারের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং উইকেন্ড রেকর্ড গড়ে। 

সাকনিল্কের তথ্য অনুযায়ী, গত সোমবার (১৮ই আগস্ট) কুলি মাত্র ১২ কোটি রুপি আয় করেছে, যা রোববারের ৩৫.২৫ কোটি রুপির তুলনায় প্রায় ৬৬ শতাংশ কম। গতকাল মঙ্গলবার ষষ্ঠ দিনে আয় করেছে ৯.৫০ কোটি রুটি। বর্তমানে ভারতে ছবিটির সর্বমোট আয় দাঁড়িয়েছে ২১৬.৫০ কোটি রুপি।

অন্যদিকে হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডভানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই ধস নেমেছে। দারুন ওপেনিংয়ের পর শনিবার ও রোববার আয় কমতে শুরু করেছিল, আর সোমবার এসে ছবিটি ‘মানডে টেস্ট’-এ পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সর্বশেষ তথ্যানুসারে, চতুর্থ দিনে সিনেমাটি ভারতে সব ভাষা মিলিয়ে ভারতে আয় করেছে মাত্র ৮.৭৫ কোটি রুপি। যা রোববারের ৩৩.৬৫ কোটি রুপির তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম। মুক্তির পর এটিই ছবিটির সর্বনিম্ন আয়।

পঞ্চম দিন পর্যন্ত ভারতে সিনেমাটির আয় ছিল ১৮৪. ৫০ কোটি। ষষ্ঠ দিনে আয় ৯ কোটি রুপি। সর্বমোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৩. ৫০ কোটি রুপি। সূত্র: কইমই ও সাকনিল্ক।

জে.এস/

দক্ষিণী সিনেমা রজনীকান্ত বলিউড অভিনেতা হৃতিক রোশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250