সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

বসন্ত ও ভালোবাসার ছোঁয়ায় রঙিন বইমেলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি- সংগৃহীত

বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলতে অমর একুশে বইমেলায় ছিল বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি।

শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বসন্ত ও ভালোবাসা দিবসের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে মেলা। বাসন্তী রঙের পোশাকে সেজে মেলায় এসেছেন দর্শনার্থীরা। 

বাংলা একাডেমির সামনে ও রাজু ভাস্কর্যের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার গেটে বিভিন্ন ধরণের খাবার ও পণ্যের পসরা সাজিয়েছেন দোকানীরা। কেউ বিক্রি করছেন ফুল, কেউ ঝিলমিল বেলুন, কেউ চুড়ি। আছে মোমো, ফুসকা, ভেলপুড়ি, ভাজাপোড়ার দোকান। আবার কেউ দর্শনার্থীদের ছবি এঁকে দিচ্ছেন নিপুণ হাতের ছোঁয়ায়। 

এসব দোকানীরা জানান, বইমেলা উপলক্ষে তাদের বেচাকেনা বেড়েছে। আবার তাদের অনেকে শুধু বইমেলা উপলক্ষেই দোকান দিয়েছেন। আর ফুল বিক্রেতাদের অধিকাংশই বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে বসেছেন এখানে। তবে ফুলের বিক্রি খুব একটা নেই।

ফুল ব্যবসায়ী সাদেক বলেন, আজকেই ফুল নিয়ে বসেছি। ভালোবাসা দিবস আর বসন্ত উপলক্ষে ফুলের চাহিদা থাকে। তবে প্রচুর মানুষ ফুল বিক্রি করছে। এ কারণে সবার বিক্রি কম হচ্ছে। গোলাপ ২০-৫০ টাকায় বিক্রি করছি।

চুড়ি কিনছিলেন সুফিয়ান-রাজিয়া দম্পতি। সুফিয়ান বলেন, ‘আজ ছুটির দিন। তার ওপর বসন্ত ও ভালোবাসা দিবস একসঙ্গে। তাই স্বামী-স্ত্রী মেলায় এলাম। ঢোকার মুখে চুড়ি বিক্রি করছে দেখে দাঁড়ালাম। সে কাঁচের চুড়ি পছন্দ করে।’

আই.কে.জে/                                           


বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250