বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত নিয়ে যা বললেন জামায়াত আমির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পারস্পারিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভারত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ভারতের ব্যাপারে আমরা আলাদা করে কিছু বলতে চাই না। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী দেশ আছে এবং বিশ্বে আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা। আমরা পারস্পারিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ককে সামনে এগিয়ে নেবো।

আজ শনিবার (২৮শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা শহরের হোটেল সাহিদ প্যালেসের কনফারেন্স রুমে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ। আমরা দেশবাসী ঐক্যমত্যের ভিত্তিতে তাদের দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করে তাহলে দেশবাসী উপকৃত হবে। আমি ও আপনি উপকৃত হবো। তারা যদি কোনো ভুল করেন, আমরা তা ধরিয়ে দেবো এবং সংশোধন করে দেবো। ইতিমধ্যে কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছিল। আমরা সেসব বিষয়ে পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত। তারা যেন জাতির আবেগ ও প্রত্যাশা পূরণ করতে পারেন।

আরও পড়ুন: পৃথিবী দেখেছে বাংলাদেশের মানুষ কীভাবে একনায়কতন্ত্র রুখে দিয়েছে: ড. ইউনূস

জামায়াতের আমির এসময় জাতির উদ্দেশে বলেন, আসুন, আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়। ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শান্তির প্রতীক।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। শুভেচ্ছা বক্তব্য দেন মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দীন খান।

এসি/ আই.কে.জে/

ভারত জামায়াত আমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250