মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেখান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার বিকেলে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন সংস্কৃতি কর্মী ও শিল্পীরা। ‘প্রতিবাদী শিল্পী জনতার’ ব্যানারে ডাকা হয়েছিল এ কর্মসূচি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দীপক শীলকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সেখানে পরিস্থিতি বেশ উত্তেজনাকর ছিল, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীপক শীলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, বিষয়টি যাচাই বাছাই চলছে।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয় পুলিশ।

রাতে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “দীপকের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা বা ওয়ারেন্ট নাই। তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

আগের ডাকা এ কর্মসূচিতে যোগ দিতে এদিন বিকেলের দিকে অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলসহ বেশ কয়েকজন ধানমন্ডির ২৭ নম্বর সড়কে মীনা বাজারের সামনে জড়ো হন।

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী সুমনা সোমা বলেন, “দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। কিন্তু পুলিশের এক সদস্য এসে আমাদের বলেন জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। আমরা এর প্রতিবাদ জানালে পুলিশ দীপককে ধরে নিয়ে যায়।”

তিনি বলেন, “জয় বাংলা স্লোগান বাঙালির অস্তিত্বের ও আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জন। এই স্লোগান আমরা দেবই, তা কেউ থামাতে পারবে না।”

দীপক শীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250