রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রেস কাউন্সিল পুনর্গঠন করে নতুন ১২ জন সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৮শে জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাদের মেয়াদ হবে দুই বছর।

নতুন মনোনীত ১২ জন সদস্যের মধ্যে সাংবাদিক সমিতি মনোনীত তিনজন হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।

সংবাদপত্র ও সংবাদ সংস্থার সম্পাদক সমিতি মনোনীত তিনজন হলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, নিউ এজ সম্পাদক নূরুল কবীর ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোর মালিক বা ব্যবস্থাপক সমিতি মনোনীত তিনজন হলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, পূর্বকোণ সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা আখতার হোসেন খান।

এ ছাড়া অন্য তিনজন সদস্য হলেন বাংলা একাডেমি মনোনীত একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সংস্থাটির সচিব মো. ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বার কাউন্সিল মনোনীত কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।

গত বছরের নভেম্বরে প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

প্রেস কাউন্সিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250